ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশের ডাক জামায়াতে ইসলামীর

গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে আগামীকাল শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সমাবেশ সফল করার জন্য দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের জন্য চব্বিশে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। তিনি আরও জানান, গণভোটের রায়ে প্রায় ৭০ শতাংশ ভোটার হ্যাঁ-তে ভোট দিয়েছেন। কিন্তু সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে, যা জুলাই যোদ্ধাদের প্রতি অসম্মান ও অবহেলা এবং শহীদের রক্ত ও জাতির সাথে বেইমানি। তাই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ২৫ এপ্রিলের জাতীয় সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদী কায়দায় অতীতে কোনো সরকার জনগণের প্রত্যাশার বিপরীতে গিয়ে টিকে থাকতে পারেনি এবং করুণ পরিণতি বরণ করতে হয়েছে। তিনি বর্তমান সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই শহীদদের রক্ত এবং আহত ও পঙ্গুত্ব বরণকারীদের ত্যাগের সম্মান জানিয়ে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে, জুলাই স্পিরিটের আলোকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাস, মববাজি ও দখলবাজি বন্ধে সাম্প্রতিক হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতির তালিকা থেকে ছিটকে গেল ভারত

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশের ডাক জামায়াতে ইসলামীর

আপডেট সময় : ০৩:০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬