রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও এক শিক্ষিকাকে জুতাপেটা করার ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আকবর আলী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষিকাকে লাঞ্ছিত করার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
রিপোর্টারের নাম 
























