ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

চুয়াডাঙ্গায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী

চুয়াডাঙ্গায় হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এটি জেলায় হামে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা বলে নিশ্চিত করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব। মৃত শিশুটি সদর উপজেলার দীননাথপুর গ্রামের বাসিন্দা ছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৫ এপ্রিল শিশুটিকে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছিল। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর পুনরায় অসুস্থ হলে তাকে হাসপাতালে আনা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। বর্তমানে সদর হাসপাতালে আরও অন্তত পাঁচজন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। জেলায় এ পর্যন্ত প্রায় ৫০ জন রোগী হামে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ: ৩০০ পদে আবেদনের সুযোগ

চুয়াডাঙ্গায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : ০৩:১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬