ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতির তালিকা থেকে ছিটকে গেল ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী, বিশ্বের বৃহত্তম অর্থনীতির শীর্ষ পাঁচটি দেশের তালিকা থেকে ছিটকে পড়েছে ভারত। বর্তমানে দেশটি তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে। জিডিপির মানদণ্ডে করা এই তালিকায় যুক্তরাষ্ট্র বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে।

আইএমএফ-এর তথ্যমতে, ৩২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার জিডিপি নিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা চীনের অর্থনীতির আকার ২০ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার। এছাড়া জার্মানি, জাপান ও যুক্তরাজ্য যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছে। ভারতের বর্তমান অর্থনীতির আকার ৪ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, নামমাত্র জিডিপির নিরিখে জাপান ও যুক্তরাজ্য ভারতকে ছাড়িয়ে যাওয়ায় দেশটি শীর্ষ পাঁচের বাইরে চলে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরোধী প্রতিবাদে ঢাকায় বিশেষ কনসার্ট: শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান

বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতির তালিকা থেকে ছিটকে গেল ভারত

আপডেট সময় : ০৪:১৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬