ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় কঠোর বিল্ডিং কোড বাস্তবায়নের তাগিদ

বাংলাদেশে ভূমিকম্পের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় গবেষণা জোরদার এবং জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) কঠোরভাবে বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। সেগুনবাগিচায় আয়োজিত এক সেমিনারে তারা জানান, সাম্প্রতিক সময়ে দেশে ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পের ঘটনা বৃদ্ধি পাওয়া বড় ধরনের ঝুঁকির সংকেত দিচ্ছে। পর্যাপ্ত সিসমোগ্রাফ ও আধুনিক যন্ত্রপাতির অভাবে সঠিক তথ্য সংগ্রহে বাধার সৃষ্টি হচ্ছে, যার ফলে বিদেশ নির্ভরতা বাড়ছে।

বিশেষজ্ঞরা ভবন নির্মাণের ক্ষেত্রে নকশা অনুমোদন ও তদারকিতে অনিয়ম বন্ধের আহ্বান জানান। তারা বলেন, রানা প্লাজা ধসের মতো দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে নির্মাণ খাতে পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। এছাড়া লাইসেন্স ও সার্টিফিকেশন বাধ্যতামূলক করে দুর্নীতির পথ বন্ধ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগকে ভাগ্যনির্ভর না ভেবে বিজ্ঞানভিত্তিক প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে উদ্ধারকারী দল গঠনের ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতির তালিকা থেকে ছিটকে গেল ভারত

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় কঠোর বিল্ডিং কোড বাস্তবায়নের তাগিদ

আপডেট সময় : ০৩:১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬