ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্য সংঘাতে মার্কিন অস্ত্রাগারে টান, তলানিতে মজুত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ইরানসহ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী থাকা অস্ত্রভান্ডারে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, মজুত আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এশিয়া ও ইউরোপীয় কমান্ড থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠাতে বাধ্য হচ্ছে পেন্টাগন।

যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে সুনির্দিষ্ট ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়নি, তবে দুটি স্বতন্ত্র সংস্থার দাবি অনুযায়ী, এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের খরচের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ থেকে ৩৫ বিলিয়ন ডলারের মধ্যে। গড়ে প্রতিদিন প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে এই সমর খাতে। ঘাটতি দেখা দেওয়া অস্ত্রের তালিকায় রয়েছে প্রিসিশন-স্ট্রাইক মিসাইল, এটিএসিএমএস ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের মতো অত্যাধুনিক সরঞ্জাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে পোপ লিও’র শান্তির বার্তা

মধ্যপ্রাচ্য সংঘাতে মার্কিন অস্ত্রাগারে টান, তলানিতে মজুত

আপডেট সময় : ১১:৪৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬