ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ছাত্র রাজনীতিকে কলুষিত করার অপচেষ্টা: ডাকসু নেতাদের ওপর হামলার নিন্দা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। তিনি এই হামলাকে ছাত্ররাজনীতিকে হেয় প্রতিপন্ন করার একটি অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামী বলেন, ‘এই হামলা প্রমাণ করে যে, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য পুরনো এবং কুৎসিত বয়ানগুলো আবারও ফিরে এসেছে। এর মাধ্যমে ছাত্ররাজনীতিকে অপরাধ হিসেবে তুলে ধরে আবারও একটি ভয়ংকর ছায়াকে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ করে দেওয়া হচ্ছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আজ রাতে এ বি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর যে সহিংসতা হয়েছে, তা আমাদের ছাত্র রাজনীতির অবক্ষয়ের এক মর্মান্তিক চিত্র নিশ্চিত করে। এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় এবং এর তীব্র নিন্দা জানাই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে পোপ লিও’র শান্তির বার্তা

ছাত্র রাজনীতিকে কলুষিত করার অপচেষ্টা: ডাকসু নেতাদের ওপর হামলার নিন্দা

আপডেট সময় : ১১:৪৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬