ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

গোপন সামরিক তথ্য ব্যবহার করে মাদুরোর গ্রেপ্তার নিয়ে বাজি: মার্কিন সেনার বিরুদ্ধে মামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

গোপনীয় সামরিক তথ্য ব্যবহার করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের বিষয়ে বাজি ধরার অভিযোগে যুক্তরাষ্ট্রের একজন স্পেশাল ফোর্সের সদস্যের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। ৩৮ বছর বয়সী গ্যানন কেন ভ্যান ডাইকের বিরুদ্ধে জুয়া বা প্রেডিকশন মার্কেট থেকে চার লাখ ডলারেরও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউটরদের অভিযোগ, ভ্যান ডাইক ‘পলিমার্কেট’ নামক একটি প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্মে ১৩ বার বাজি ধরেছেন। তার বাজির বিষয় ছিল, মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় ‘আক্রমণ’ করবে কিনা এবং মাদুরো কখন ক্ষমতাচ্যুত হবেন। কর্মকর্তারা তার এই কার্যকলাপকে জনবিশ্বাসের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সহকারী পরিচালক জেমস সি বারনাকল জুনিয়র বলেছেন, ‘ভ্যান ডাইক নিজের আর্থিক লাভের জন্য গোপনীয় তথ্য ব্যবহার করে তার সহযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ উঠেছে।’

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ভ্যান ডাইক উত্তর ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগের একজন সক্রিয় সেনাসদস্য। তিনি ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামক একটি গোপন অভিযানে যুক্ত ছিলেন এবং মাদুরোকে আটকের সময় ও পদ্ধতি সম্পর্কে আগে থেকেই জানতেন। এই গোপন তথ্য ব্যবহার করেই তিনি ‘পলিমার্কেট’ নামক ক্রিপ্টো প্ল্যাটফর্মে মাদুরোকে আটক ও ভেনেজুয়েলা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বাজি ধরেছিলেন।

ভ্যান ডাইকের বিরুদ্ধে পণ্য বিনিময় আইন লঙ্ঘনের তিনটি অভিযোগ, ওয়্যার ফ্রডের একটি অভিযোগ এবং একটি বেআইনি আর্থিক লেনদেন পরিচালনার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে পণ্য জালিয়াতি এবং অবৈধ লেনদেনের জন্য সর্বোচ্চ ১০ বছর এবং ওয়্যার জালিয়াতির জন্য ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে পোপ লিও’র শান্তির বার্তা

গোপন সামরিক তথ্য ব্যবহার করে মাদুরোর গ্রেপ্তার নিয়ে বাজি: মার্কিন সেনার বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১১:৩৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬