ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়ল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইসরাইল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন করে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রুথ সোশ্যালে এই মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র লেবাননকে হিজবুল্লাহর হাত থেকে আত্মরক্ষায় সহায়তা করার জন্য তাদের সাথে কাজ করবে।

গত সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকের পর এই যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল, যা রবিবার শেষ হওয়ার কথা ছিল। এর মূল উদ্দেশ্য হলো ইসরাইল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সাত সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটানো। ওভাল অফিসে ট্রাম্প জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উভয়ই আগামী সপ্তাহগুলোতে হোয়াইট হাউস সফর করবেন। তিনি বলেন, ‘তাদের হিজবুল্লাহর কথাও ভাবতে হবে। আমরা লেবাননের সঙ্গে কাজ করব, যাতে সে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাবিতে ছাত্রীদের ছবি তোলার অভিযোগ: মুচলেকা দিয়ে ছাড়া পেলেন যুবদল নেতা

ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়ল

আপডেট সময় : ১০:৩৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬