ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস বৃহস্পতিবার এক নতুন বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায়। চলমান আঞ্চলিক উত্তেজনা ও অনিশ্চয়তার মধ্যেই এই সতর্কতা জারি করা হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় নাগরিকদের বিমান বা স্থলপথে কোনোভাবেই ইরান ভ্রমণ করা উচিত নয়। আঞ্চলিক উত্তেজনার কারণে আকাশসীমা সংক্রান্ত বিধিনিষেধ এবং অনিশ্চয়তা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় প্রভাব ফেলছে। পশ্চিম এশিয়ার অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এই নির্দেশনামা জারি করা হয়েছে, যা ইরান থেকে ও ইরানে আন্তর্জাতিক বিমান চলাচলকে প্রভাবিত করছে।
ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সরকারি সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত স্থলপথ ব্যবহার করে দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। নাগরিকদের সহায়তার জন্য দূতাবাস হেল্পলাইন নম্বর ও ইমেইল আইডিও সরবরাহ করেছে।
রিপোর্টারের নাম 





















