যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ এবং আটকের চেষ্টা ব্যর্থ করে ওমান সাগরে নিরাপদে ইরানের একটি পণ্যবাহী জাহাজ দেশটির বন্দরে ভিড়েছে। মার্কিন নৌবাহিনীর বাধা অতিক্রম করে চাল বোঝাই জাহাজটি শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওমান সাগরে মার্কিন বাহিনী জাহাজটি আটকের চেষ্টা চালিয়েছিল। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর সদস্যরা পাহারায় জাহাজটিকে সুরক্ষিতভাবে বন্দরে নিয়ে আসেন।
জানা গেছে, ইসলামাবাদে প্রথম দফার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ জারি করে। সেই অবরোধের অংশ হিসেবেই মার্কিন যুক্তরাষ্ট্র এই জাহাজ আটকের চেষ্টা চালিয়েছিল।
রিপোর্টারের নাম 





















