ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র নয়: অবস্থান বদলালেন ট্রাম্প

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি দেশটির বিরুদ্ধে বিপুল শক্তি প্রয়োগের বিষয়ে তার আগের হুমকি থেকে সরে এলেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র মোতায়েন করা উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, ‘কাউকেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত নয়।’

এর আগে ট্রাম্প ইরানের সভ্যতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। তার এই নতুন অবস্থান মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্রাম্প আরও জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উভয়েই ‘আগামী সপ্তাহগুলোতে’ হোয়াইট হাউস সফর করবেন। তিনি বলেন, ‘তাদের হিজবুল্লাহর বিষয়েও ভাবতে হবে। আমরা লেবাননের সঙ্গে কাজ করব, যাতে সে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জবাবদিহিমূলক প্রতিরক্ষা ব্যবস্থা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সেনাপ্রধানের

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র নয়: অবস্থান বদলালেন ট্রাম্প

আপডেট সময় : ১০:৩০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬