জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার এবং অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা। শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দলটিতে যোগ দেবেন।
যোগদানকারী তালিকায় আরও রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক মহিউদ্দিন রনিসহ ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত একঝাঁক তরুণ নেতা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের উপস্থিতিতে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হবে। দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকার ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়কের দায়িত্ব পেতে পারেন।
রিপোর্টারের নাম 






















