ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাজধানীতে বাসচাপায় দুই পথ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাজধানীর বনানীতে সেতু ভবনের কাছে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় দুই পথ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভুইয়া পরিবহনের একটি বিমানবন্দরগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে গেলে সেখানে কর্মরত অবস্থায় থাকা সাগর মিয়া (৩৫) ও মোসলেম উদ্দিন (৪৭) নামের ওই দুই শ্রমিক চাপা পড়েন।

খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। সাগর মিয়া গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার মহিষবন্দী গ্রামের চান মিয়ার ছেলে এবং মোসলেম উদ্দিন মিরপুর ১ নম্বর সেকশনের পূর্ব আহমেদনগর এলাকার ঈশা খাঁ রোডের মোহাম্মদ আশিম উদ্দিনের ছেলে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হলেও, চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে চরম বৈষম্য: ১৮ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র একজন চিকিৎসক

রাজধানীতে বাসচাপায় দুই পথ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬