ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

‘গুপ্ত রাজনীতির’ বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ছাত্রদলের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গোপন বা গুপ্ত রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে এই ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। চট্টগ্রাম সিটি কলেজ ও পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে এই মিছিল বের করা হয়।

সমাবেশে আকরাম আহমেদ বলেন, যারা গোপনে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের ওপর হামলা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী কায়দায় এখনো কিছু গোষ্ঠী অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এখন থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় ‘গুপ্ত রাজনীতির’ বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

‘গুপ্ত রাজনীতির’ বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ছাত্রদলের

আপডেট সময় : ০৯:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬