ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালুর জোরালো দাবি ইসলামী আন্দোলনের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি প্রবর্তনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুরে এক মতবিনিময় সভায় সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম এই দাবি উত্থাপন করেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব দিলেও সংবিধান সংস্কার কমিশন উচ্চকক্ষে এই পদ্ধতি চালুর সুপারিশ করেছে। এর ফলে কোনো একক দলের নিয়ন্ত্রণ থাকবে না এবং সংসদে ভারসাম্য বজায় থাকবে। তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে বর্তমান সরকার যথাযথ গুরুত্ব দিচ্ছে না। ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে জনগণকে আবারও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালুর জোরালো দাবি ইসলামী আন্দোলনের

আপডেট সময় : ০৯:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬