ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আশাবাদী যুক্তরাজ্য ও ফ্রান্স

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভ্যাট্রিন। বৃহস্পতিবার এই ইস্যু নিয়ে দেশ দুটির সামরিক পরিকল্পনাবিদদের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে তারা এই আত্মবিশ্বাসের কথা জানান।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দুই মন্ত্রী বলেন, ‘কূটনৈতিক তৎপরতাকে বাস্তবে রূপ দিতে মিত্র এবং অংশীদার দেশগুলোর মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা, খোলামেলা আলোচনা এবং দৃঢ় অঙ্গীকার প্রয়োজন।’ বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, যে সকল দেশ ইতোমধ্যে এই প্রক্রিয়ায় অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আত্মবিশ্বাসী, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে প্রকৃত অগ্রগতি সম্ভব হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি বর্তমানে মার্কিন অবরোধ ও উত্তেজনার কারণে স্থবির হয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য ও ফ্রান্সের এই যৌথ উদ্যোগ আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে। তবে ইউরোপীয় দেশ দুটি কূটনৈতিক ও সামরিক আলোচনার মাধ্যমে এই অচলাবস্থা নিরসনে কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত ১৩ শিক্ষক-শিক্ষার্থী

হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আশাবাদী যুক্তরাজ্য ও ফ্রান্স

আপডেট সময় : ০৮:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬