মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি আরও জানিয়েছেন যে, ইরান কোনো চুক্তিতে না আসা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথটি কঠোরভাবে অবরুদ্ধ (sealed up tight) রাখা হবে।
ট্রাম্প এক বিবৃতিতে বলেন, বর্তমানে হরমুজ প্রণালী মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের পক্ষ থেকে কোনো সমঝোতা বা চুক্তিতে পৌঁছানো না পর্যন্ত এই অবরোধ শিথিল করা হবে না। বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম প্রধান এই রুটে মার্কিন নৌবাহিনীর কঠোর অবস্থানের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
তবে, ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে কৌশলগত এই পানিপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে, ট্রাম্প প্রণালিটিতে মাইন স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন।
রিপোর্টারের নাম 






















