গাজার ধ্বংসস্তূপের পাশে অস্থায়ী তাঁবুতে বসবাসকারী পরিবারগুলো এখন যুদ্ধের ভয়াবহতার পাশাপাশি এক নতুন ও ভয়ঙ্কর আতঙ্কের সম্মুখীন হচ্ছে। তাঁবুতে ইঁদুরের উপদ্রব এতটাই বেড়েছে যে তা জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। সামাহ আল-দাবলা নামের এক মা তার দুই শিশুসন্তানকে নিয়ে এই নতুন স্বাস্থ্যঝুঁকির সঙ্গে লড়াই করছেন।
সামাহ জানান, ইঁদুরগুলো এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। তার ধারণা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষের লাশ খেয়ে ইঁদুরগুলো এমন হিংস্র হয়ে উঠেছে। দিনের বেশিরভাগ সময় ইঁদুর তাড়ানো এবং তাঁবু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যয় করলেও কোনো লাভ হচ্ছে না।
ইসরাইলি হামলায় গাজায় এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকা লাশের কারণে গাজা সিটিতে ইঁদুরের উপদ্রব এবং রোগবালাই ছড়িয়ে পড়ার ঝুঁকি চরম আকার ধারণ করেছে। সামাহর মতো হাজারো বাস্তুচ্যুত পরিবার এখন এই নতুন স্বাস্থ্যঝুঁকির সঙ্গে মোকাবিলা করছে, যা তাদের জীবনের আরও একটি কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 
























