যুব উন্নয়ন অধিদপ্তরে ‘অফিস সহায়ক’ পদে ১০৩ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১ মে, ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, এই পদের জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ১ মে, ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। নির্বাচিতদের বেতন স্কেল হবে ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
আগ্রহী প্রার্থীরা যুব উন্নয়ন অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (https://dyd.teletalk.com.bd/) গিয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদন ফি বাবদ সার্ভিস চার্জসহ ৫৬ টাকা জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২ এপ্রিল, ২০২৬ সকাল ১০টা থেকে এবং চলবে আগামী ১ মে, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
রিপোর্টারের নাম 

























