ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটের রেকর্ড, বিকেল ৫টা পর্যন্ত পড়ল প্রায় ৯০ শতাংশ ভোট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটারদের অভাবনীয় উপস্থিতি লক্ষ করা গেছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার দাঁড়িয়েছে ৮৯.৯৩ শতাংশ। ভোটগ্রহণের সময় আরও এক ঘণ্টা বাকি থাকতেই এই হার বিগত নির্বাচনগুলোর সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সংশ্লিষ্ট আসনগুলোতে আগের নির্বাচনগুলোতে ভোটদানের হার তুলনামূলক অনেক কম ছিল।

পরিসংখ্যান অনুযায়ী, যে ১৫২টি আসনে প্রথম দফায় ভোট হচ্ছে, সেখানে ২০২১ সালে ভোট পড়েছিল ৮৩.২ শতাংশ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তা ছিল ৭৯.৮ শতাংশ। এবারের নির্বাচনে বিকেল ৫টার মধ্যেই সেই সব পরিসংখ্যান ম্লান হয়ে গেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা থাকায় এই হার আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভোটদানের এই হার ভারতের অন্যান্য রাজ্যগুলোর তুলনায় বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে আসামে সর্বোচ্চ ৮৫.৩৮ শতাংশ এবং পুদুচেরিতে ৮৯.৯৩ শতাংশ ভোটদানের রেকর্ড ছিল। পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট ইতিমধ্যেই সেই নজির স্পর্শ করেছে। তবে পুরো রাজ্যজুড়ে গড় ভোটদানের হার শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, তা জানতে দ্বিতীয় দফার ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিশিগান সিনেট নির্বাচন: প্রগতিশীল প্রার্থী আল সাইয়েদকে ওকাসিও কর্তেজের সমর্থন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটের রেকর্ড, বিকেল ৫টা পর্যন্ত পড়ল প্রায় ৯০ শতাংশ ভোট

আপডেট সময় : ০৭:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬