ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মার্কিন নৌবাহিনী ভারত মহাসাগরে ইরান থেকে তেল পরিবহনকারী একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে। গত বুধবার রাতে ‘এম/টি ম্যাজেস্টিক এক্স’ নামের জাহাজটিতে তল্লাশি চালিয়ে এটি নিয়ন্ত্রণে নেওয়া হয়। মার্কিন যুদ্ধ বিভাগ (ডিপার্টমেন্ট অব ওয়ার) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি তেল পরিবহন করছিল এবং এটি ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের (ইউএসআইনডোপাকম) আওতাধীন এলাকায় অবস্থান করছিল। আন্তর্জাতিক পানিসীমায় অবৈধ নেটওয়ার্ক এবং ইরানকে বস্তুগত সহায়তা প্রদানকারী জাহাজগুলোর চলাচল বন্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন যুদ্ধ বিভাগ আরও জানিয়েছে, ‘আন্তর্জাতিক পানিসীমাকে কোনো নিষিদ্ধ পক্ষ ঢাল হিসেবে ব্যবহার করতে পারবে না। সমুদ্রপথে এ ধরনের অবৈধ তৎপরতা ও জাহাজগুলোর চলাচলের স্বাধীনতা খর্ব করতে বিশ্বব্যাপী অভিযান অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।’

মূলত ইরানের ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞার অংশ হিসেবেই মার্কিন বাহিনী এই তল্লাশি ও আটকের কার্যক্রম পরিচালনা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিশিগান সিনেট নির্বাচন: প্রগতিশীল প্রার্থী আল সাইয়েদকে ওকাসিও কর্তেজের সমর্থন

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৭:১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬