ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গে ভোট দিতে পারলেন না মীর জাফরের বংশধরেরা, ক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি মীর জাফরের বংশধর হিসেবে পরিচিত সৈয়দ মুহাম্মদ রেজা আলি মির্জা। শুধু তিনি নন, তার পরিবারের অন্তত দেড় শতাধিক সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে।

মুর্শিদাবাদের লালবাগের ‘কেল্লা নিজামত’ ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী এই পরিবারের সদস্যরা জানান, প্রথম দফার নির্বাচনে তারা ভোট দিতে পারেননি। তালিকায় নাম না থাকায় রেজা আলি মির্জার ছেলে সৈয়দ মুহাম্মদ ফাহিম আলি মির্জাসহ পরিবারের বড় একটি অংশ এই অধিকার থেকে বঞ্চিত হন।

পরিবারটির দাবি, প্রাথমিক তালিকা প্রকাশের পর তারা শুনানিতে অংশ নিয়ে প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিয়েছিলেন। তবুও চূড়ান্ত তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এ ঘটনায় তারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিশিগান সিনেট নির্বাচন: প্রগতিশীল প্রার্থী আল সাইয়েদকে ওকাসিও কর্তেজের সমর্থন

পশ্চিমবঙ্গে ভোট দিতে পারলেন না মীর জাফরের বংশধরেরা, ক্ষোভ

আপডেট সময় : ০৫:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬