ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ঝালমুড়ি খেয়ে তৃণমূলকে বিদ্রূপ মোদীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারণায় কৃষ্ণনগরে জনসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভায় তিনি নির্বাচন কমিশনের প্রশংসা করে বলেন, বিগত ৫০ বছরের মধ্যে এবারের নির্বাচনে সহিংসতা অনেক কম। তৃণমূলের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে তিনি দাবি করেন, কমিশন রাজ্যে গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে এনেছে।

বক্তৃতার এক পর্যায়ে মোদী ঝাড়গ্রাম সফরে ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গ টেনে আনেন। তিনি রসিকতা করে বলেন, ‘আমি ঝালমুড়ি খেয়েছি, আর তাতে ঝাল লেগেছে তৃণমূলের।’ মূলত ঝাড়গ্রামের এক সাধারণ দোকানদারের কাছ থেকে তার ঝালমুড়ি খাওয়ার ভিডিও নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিতেই তিনি এমন মন্তব্য করেন। বিজেপির জয় নিশ্চিত বলেই তিনি দাবি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে জাল টাকা ক্রয়-বিক্রয়ের দায়ে যুবককে ১০ বছরের কারাদণ্ড

ঝালমুড়ি খেয়ে তৃণমূলকে বিদ্রূপ মোদীর

আপডেট সময় : ০৪:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬