ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

জ্বালানি নিরাপত্তায় ইতিহাসের সবচেয়ে বড় সংকট: আইইএ প্রধান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে চলমান অবরোধের ফলে বিশ্ব ইতিহাসে জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছে। রয়টার্সের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিশ্ববাজার থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ৩০ লাখ ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হচ্ছে, যা জ্বালানি খাতের স্থিতিশীলতাকে নড়বড়ে করে দিয়েছে।

হরমুজ প্রণালিটি বর্তমানে কার্যত দুই পক্ষের অবরোধের কবলে রয়েছে, যেখানে জাহাজ চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে ইউরোপের জ্বালানি বাজারেও। বিশেষ করে জেট ফুয়েলের প্রায় ৭৫ শতাংশ সরবরাহ মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল হওয়ায় ইউরোপ এখন তীব্র সংকটের মুখে। বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার ওপর নির্ভর করার চেষ্টা চললেও পরিস্থিতি উদ্বেগজনক বলে জানিয়েছেন আইইএ প্রধান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেন বাংলাদেশের শাসনব্যবস্থা বারবার স্বৈরতন্ত্রের দিকে ঝোঁকে? একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ

জ্বালানি নিরাপত্তায় ইতিহাসের সবচেয়ে বড় সংকট: আইইএ প্রধান

আপডেট সময় : ০৪:৫১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬