পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স ন্যাটালি বেকারের সঙ্গে এক বৈঠক শেষে ইরানের কাছ থেকে ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার ইসলামাবাদের এই বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় দফা সম্পর্কিত কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।
জানা গেছে, তেহরান তাদের প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে নিশ্চিত না করায় আলোচনা বিলম্বিত হচ্ছিল। এক বিবৃতিতে নাকভি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির একটি শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি আশা করেন যে সব পক্ষই কূটনীতিকে বেছে নেবে।
বিবৃতিতে আরও বলা হয়, ন্যাটালি বেকার শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন। এছাড়াও, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন নাকভি এবং এটিকে উত্তেজনা হ্রাসের দিকে একটি স্বাগতযোগ্য পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। উল্লেখ্য, আলোচনার জন্য আরও সময় দিতে ট্রাম্প মঙ্গলবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন।
রিপোর্টারের নাম 
























