পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট শুরুর সঙ্গে সঙ্গেই মূল আলোচনার কেন্দ্রে চলে এসেছে বিতর্কিত ‘এসআইআর’ প্রক্রিয়া। অভিযোগ উঠেছে, এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যটির লাখ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
তৃণমূল কংগ্রেসের দাবি, প্রায় ৯১ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যার মধ্যে অন্তত ৪০ লাখ বৈধ ভোটার রয়েছেন। আগে যেখানে ভোটার সংখ্যা ছিল প্রায় ৩ কোটি ৯৮ লাখ, তা বর্তমানে ৩ কোটি ৬০ লাখে নেমে এসেছে। শাসক দল একে বিজেপির একটি ‘সুপরিকল্পিত কৌশল’ হিসেবে অভিহিত করেছে।
নির্বাচন কমিশনের কড়া বিধিনিষেধ এবং বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মধ্যেও সাধারণ মানুষের মধ্যে এক ধরণের অনিশ্চয়তা কাজ করছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করায় পরিস্থিতির ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটার তালিকায় এই বড় ধরণের পরিবর্তন নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।
রিপোর্টারের নাম 























