ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে এবং সম্ভাব্য চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, ইরানের সঙ্গে একটি টেকসই ও ‘ভালো চুক্তি’ করতে তিনি পর্যাপ্ত সময় নিতে চান এবং এ নিয়ে তার ওপর কোনো মানসিক চাপ নেই।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে ইরানের সামনে তার চূড়ান্ত শর্তাবলি স্পষ্টভাবে তুলে ধরেছেন। এখন ওয়াশিংটন তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো দাবি করেছে যে, ইরানের জন্য ট্রাম্পের দেওয়া সময়সীমা আগামী রবিবার শেষ হতে যাচ্ছে। ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-এর প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ইতোমধ্যে তেল আবিবকে বিষয়টি অবহিত করেছে। তবে ট্রাম্পের বক্তব্যে সময়সীমা নিয়ে নমনীয়তার ইঙ্গিত পাওয়া গেছে।
রিপোর্টারের নাম 























