রাজশাহীর পুঠিয়া উপজেলার দীঘলকান্দি গ্রামে গড়ে ওঠা একটি ইটভাটার কালো ধোঁয়া ও তীব্র তাপে ধ্বংস হয়ে যাচ্ছে বিস্তীর্ণ ফসলি জমি। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, ইটভাটার বিষাক্ত ধোঁয়ার প্রভাবে আম ও কলার বাগান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে কৃষকরা আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, অনেক কৃষক তাদের বাগান কেটে ফেলতে বাধ্য হয়েছেন। কৃষি কর্মকর্তারাও ভাটার প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ইটভাটা মালিক সব অভিযোগ অস্বীকার করেছেন। ভুক্তভোগী কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সুরক্ষা এবং ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
রিপোর্টারের নাম 

























