যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়া শিক্ষার্থীরা হলেন পিএইচডি গবেষক জামিল লিমন (২৭) এবং রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টি (২৭)। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, জামিল লিমনকে সর্বশেষ ফ্লোরিডার টাম্পায় তার বাসভবনে দেখা গিয়েছিল। অন্যদিকে, নাহিদা এস বৃষ্টিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে শেষবার দেখা যায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারা একে অপরের বন্ধু হওয়ায় একসঙ্গে থাকতে পারেন। তবে পরিবারের সদস্যরা বলছেন, তারা নিয়মিত যোগাযোগ রাখতেন এবং কোনো কারণ ছাড়াই এভাবে নিখোঁজ হওয়ার মতো মানুষ তারা নন। বর্তমানে স্থানীয় হিলসবরো কাউন্টি শেরিফস অফিস তাদের খুঁজে বের করতে কাজ করছে।
রিপোর্টারের নাম 

























