পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি খনি প্রকল্পে সশস্ত্র হামলার ঘটনায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। বুধবার চাগাই জেলার দারিগওয়ান এলাকায় ন্যাশনাল রিসোর্সেস প্রাইভেট লিমিটেডের (এনআরএল) একটি তামা ও স্বর্ণখনি প্রকল্পে এই হামলা চালানো হয়। হামলাকারীরা মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে করে এসে অতর্কিত গুলি চালায়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজন শ্রমিক এবং তিনজন নিরাপত্তাকর্মী রয়েছেন। হামলার সময় বেশ কয়েকজন কর্মীকে জিম্মি করার খবর পাওয়া গেলেও তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো প্রায়ই সরকারি ও বেসরকারি প্রকল্পে হামলা চালিয়ে থাকে।
রিপোর্টারের নাম 























