তীব্র দাবদাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের স্বস্তি দিতে এগিয়ে এসেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে পরীক্ষা শুরুর আগে ও পরে বিভিন্ন কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অভিভাবকদের বিশ্রামের জন্য অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা করেছে লক্ষ্মীপুর পৌর ছাত্রদল।
পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভের উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। জানা গেছে, পরীক্ষার শুরুতে সিট খুঁজে পেতেও পরীক্ষার্থীদের সহায়তা করেছেন সংগঠনটির সদস্যরা। ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। তারা বলছেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো প্রশংসনীয় কাজ।
রিপোর্টারের নাম 
























