ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম চার ঘণ্টায় ৪১ শতাংশ ভোটগ্রহণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে আজ সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট শুরুর প্রথম চার ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ৪১ দশমিক ১১ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচন ঘিরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ ও উত্তেজনার খবর পাওয়া গেলেও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। বিভিন্ন অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এখন পর্যন্ত ৬৩৫টি অভিযোগ জমা পড়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে এবং ৪ মে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেন বাংলাদেশের শাসনব্যবস্থা বারবার স্বৈরতন্ত্রের দিকে ঝোঁকে? একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম চার ঘণ্টায় ৪১ শতাংশ ভোটগ্রহণ

আপডেট সময় : ০২:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬