ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করেছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এই মনোনয়ন দেওয়া হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২৩(১)(এফ) ও ২৩(৩) ধারা অনুসারে অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে তার অবশিষ্ট মেয়াদের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের স্থলাভিষিক্ত হলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ অক্টোবর দুই বছরের জন্য মনোনীত সিন্ডিকেট সদস্যদের তালিকায় পরিবর্তন আনা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ: অস্ত্রধারীদের শনাক্তে পুলিশি তৎপরতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান

আপডেট সময় : ০২:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬