স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশে জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় দ্বিতীয় কোনো তেল শোধনাগার নির্মাণ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তাই জ্বালানি অবকাঠামোর উন্নয়ন এখন সময়ের দাবি। পাশাপাশি তিনি যেকোনো প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্বারোপ করে বলেন, সেনাবাহিনী সবসময় জবাবদিহিতার আওতায় থেকে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























