ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বাসভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকেই কার্যকর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সারা দেশে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আজ থেকেই নতুন এই ভাড়া কার্যকর হবে। তবে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকাই অপরিবর্তিত রাখা হয়েছে।

সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠকের পর মন্ত্রী এ ঘোষণা দেন। তিনি স্পষ্ট করেন, এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সিএনজিচালিত বাসের ভাড়ায় কোনো পরিবর্তন আসবে না। এছাড়া, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও সমন্বয় করা হবে। বর্তমানে রেল ও নৌপথে ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে কলেজছাত্র হত্যা: পাঁচ দিন পর তিন আসামি গ্রেপ্তার

বাসভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকেই কার্যকর

আপডেট সময় : ০২:১৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬