ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ: অস্ত্রধারীদের শনাক্তে পুলিশি তৎপরতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে গত মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো নগরী। সংঘর্ষের সময় বেশ কয়েকজনকে প্রকাশ্যে ধারালো অস্ত্র উঁচিয়ে মহড়া দিতে দেখা যায়। ছড়িয়ে পড়া ভিডিও ও স্থিরচিত্র বিশ্লেষণ করে পুলিশ অন্তত দুজনের পরিচয় নিশ্চিত করতে পারলেও এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের দাবি, অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, দেয়াল লিখন বা গ্রাফিতি মোছাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধ দ্রুত বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দুই দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করায় নগরীর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাবিক নয়, বিশ্ব দরবারে বাংলাদেশের দূত: নৌ প্রতিমন্ত্রী

চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ: অস্ত্রধারীদের শনাক্তে পুলিশি তৎপরতা

আপডেট সময় : ০৩:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬