ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

যুদ্ধবিধ্বস্ত ইরানে মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে এসব চিকিৎসাসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সহায়তা কার্যক্রম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটময় পরিস্থিতিতে ইরানে আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য গত ৬ এপ্রিল ১ কোটি টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী। সেই অর্থ দিয়ে সংগৃহীত প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম এখন দেশটিতে পাঠানো হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাবিক নয়, বিশ্ব দরবারে বাংলাদেশের দূত: নৌ প্রতিমন্ত্রী

ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় : ০৩:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬