ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সত্য ও ন্যায়ের প্রশ্নে আপসহীন: শ্রীমঙ্গলের ইউএনও’র দৃঢ় অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেছেন, সত্য ও ন্যায়ের প্রশ্নে তিনি আপসহীন থাকবেন এবং তার কলম কখনো বিক্রি করবেন না। তিনি আরও জানান, দায়িত্ব শেষে তিনি যেমন এসেছিলেন, তেমনই ফিরে যেতে চান এবং শ্রীমঙ্গল থেকে ব্যক্তিগতভাবে কিছু নেওয়ার কোনো ইচ্ছা তার নেই।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এই সভায় তিনি গণমাধ্যমকর্মীদের জনকল্যাণমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানান এবং অন্যায্য সুপারিশ থেকে বিরত থাকার অনুরোধ করেন।

মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন্দ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাশ উপস্থিত ছিলেন। সাংবাদিকেরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরলে ইউএনও শ্রীমঙ্গলের গণমানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে কলেজছাত্র হত্যা: পাঁচ দিন পর তিন আসামি গ্রেপ্তার

সত্য ও ন্যায়ের প্রশ্নে আপসহীন: শ্রীমঙ্গলের ইউএনও’র দৃঢ় অঙ্গীকার

আপডেট সময় : ০২:১৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬