ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

হজ মৌসুমে মক্কায় অননুমোদিত প্রবেশে ১ লাখ রিয়াল জরিমানার ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পবিত্র হজ পালনের সুবিধার্থে মক্কার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিয়ম অনুযায়ী, হজ চলাকালীন ভিজিট ভিসাধারীদের মক্কায় প্রবেশ বা পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নির্দেশ অমান্য করে কাউকে মক্কায় প্রবেশ করালে বা পরিবহন করলে পরিবহনকারীকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।

সৌদি গেজেটের তথ্যমতে, গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ৩০ মে পর্যন্ত কার্যকর থাকবে। নিয়মের ব্যত্যয় ঘটলে জরিমানার পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন বাজেয়াপ্ত করারও বিধান রাখা হয়েছে। সৌদি প্রশাসন হজের পবিত্রতা রক্ষা এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের যেকোনো নিয়ম লঙ্ঘনকারীকে ৯১১ নম্বরে ফোন করে জানানোর আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌচাকে বিএনপি নেতা বিল্লাল হত্যা: মূলহোতাসহ আরও ২ জন গ্রেপ্তার

হজ মৌসুমে মক্কায় অননুমোদিত প্রবেশে ১ লাখ রিয়াল জরিমানার ঘোষণা

আপডেট সময় : ০২:১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬