পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক অঙ্গন। নির্বাচন এখন কেবল গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা পরিণত হয়েছে এক তীব্র রাজনৈতিক যুদ্ধে। এই প্রেক্ষাপটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, নির্বাচনে জয়লাভ নিশ্চিত করতে বিজেপি রাফাল যুদ্ধবিমান ছাড়া তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তার এই মন্তব্য কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত প্রভাব বিস্তারের অভিযোগকে জোরালো করেছে।
নির্বাচনের প্রথম ধাপ থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনীর বিপুল উপস্থিতি এবং নির্বাচন কমিশনের কঠোর অবস্থান ভোটারদের মধ্যে এক ধরনের অস্বস্তি ও ভয়ের পরিবেশ তৈরি করেছে। মমতার দাবি, যুদ্ধক্ষেত্রের মতো সামরিক সরঞ্জাম ও বাহিনী ব্যবহার করে সাধারণ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। অন্যদিকে, বিজেপি নেতা অমিত শাহ দুর্নীতির ইস্যু ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালালেও, ধর্মীয় মেরুকরণের কৌশল রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। নির্বাচন ঘিরে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং নানা অনিয়মের অভিযোগ ওঠায় গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল।
রিপোর্টারের নাম 

























