বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বৈঠকে সংগঠনের যুব ও ক্রীড়া বিভাগের সামগ্রিক কর্মকাণ্ডের মূল্যায়ন করা হয়। একইসঙ্গে ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা এবং ২০২৬ সালের জন্য নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস, মাদকবিরোধী দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দিবসগুলোতে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ও ঢাকা মহানগরীর দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























