ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বাল্যবিবাহ রুখে দিয়ে সাহসী দৃষ্টান্ত স্থাপন, পিরোজপুরের তাহমিনাকে সম্মাননা

নিজের বাল্যবিবাহ প্রতিরোধে সাহসিকতার পরিচয় দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পিরোজপুরের জিয়ানগর উপজেলার এসএসসি পরীক্ষার্থী তাহমিনা আক্তার। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে অস্বীকৃতি জানিয়ে সে প্রশাসনের সহযোগিতা নেয়। তার এই সাহসী পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসক আবু সাঈদ তাকে ‘কন্যা সাহসিকতা সম্মাননা’ প্রদান করেছেন।

জানা যায়, গত শনিবার বিয়ের আয়োজন করা হলে তাহমিনা তা প্রত্যাখ্যান করে জিয়ানগর থানায় আশ্রয় নেয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিয়েটি বন্ধ করা হয় এবং তাহমিনার বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। বুধবার এক অনুষ্ঠানে জেলা প্রশাসক তাকে সম্মাননা স্মারক ও পড়াশোনার জন্য আর্থিক অনুদান প্রদান করেন। জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা নির্মূলে প্রতিটি কিশোরীকে তাহমিনার মতো সচেতন ও সাহসী হতে হবে। তার এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে জাল টাকা ক্রয়-বিক্রয়ের দায়ে যুবককে ১০ বছরের কারাদণ্ড

বাল্যবিবাহ রুখে দিয়ে সাহসী দৃষ্টান্ত স্থাপন, পিরোজপুরের তাহমিনাকে সম্মাননা

আপডেট সময় : ০৯:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬