ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের বিভিন্ন প্রতিযোগিতায় স্বর্ণপদক বিজয়ী একদল মেধাবী শিক্ষার্থী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ১২ জুলাই বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানান এবং তাদের উদ্ভাবনী মেধার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের নতুন প্রজন্মের সৃজনশীল মেধা বিকাশে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও গবেষণামূলক কাজ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি বলেন, মেধাবী তরুণদের হাত ধরেই আগামী দিনে একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে শিক্ষার্থীদের আরও একনিষ্ঠ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আগামী আগস্টে কাজাখস্তানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে অংশগ্রহণকারী দলের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, সাইদুজ্জামান আরাফ ও ত্রিদিব রায় আর্যকে ল্যাপটপ উপহার দেন। এছাড়া দলের অন্যান্য সদস্যদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বই। বাংলাদেশে এআই অলিম্পিয়াড আয়োজনের বিষয়ে প্রতিনিধিদলের আগ্রহের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার নদীর পানি বিপৎসীমার ওপরে: উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ফের বন্যার শঙ্কা

আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:৫৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬