ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল, ঢাবি সাদা দলের শোক

দেশের প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। রবিবার ভোরে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানসহ শীর্ষ নেতারা এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় শিক্ষক নেতারা বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশ, বিচারাঙ্গন এবং রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন জ্যেষ্ঠ আইনজীবী ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি দেশ ও জাতির জন্য যে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে গেছেন, দেশবাসী তা শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার নদীর পানি বিপৎসীমার ওপরে: উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ফের বন্যার শঙ্কা

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল, ঢাবি সাদা দলের শোক

আপডেট সময় : ১০:৫৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬