যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ‘সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে ইরান। তেহরানের দাবি, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক উপেক্ষা করে ওয়াশিংটন এই হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই কর্মকাণ্ডের ফলে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌচলাচল বিঘ্নিত হচ্ছে এবং সমুদ্রপথে নিরাপত্তাহীনতা বাড়ছে।
এক বিবৃতিতে ইরান অভিযোগ করেছে, যুদ্ধবিরতি চুক্তির মাত্র ২৫ দিনের মাথায় যুক্তরাষ্ট্র ইরানের পরিবহন অবকাঠামো ও পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে, যা গুরুতর যুদ্ধাপরাধের শামিল। একইসঙ্গে তেহরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে দিয়েছে যাতে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহৃত না হয়। ইরান স্পষ্ট করেছে যে তারা নতুন কোনো যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে আত্মরক্ষার স্বার্থে পাল্টা ব্যবস্থা নিতে তারা প্রস্তুত।
রিপোর্টারের নাম 




















