জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করার কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশিষ্ট নাগরিক ও জুলাই যোদ্ধারা। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সিম্পোজিয়ামে বক্তারা বলেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে যে ‘দ্বিতীয় স্বাধীনতা’ অর্জিত হয়েছে, তাকে রক্ষা করতে প্রয়োজনে আরও ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে বর্তমান প্রজন্ম।
অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই বিপ্লব কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয়, বরং দেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফসল। সোশ্যাল মিডিয়া ও সাধারণ জনগণের সতর্ক অবস্থানের কারণে কোনো অপশক্তিই এই ইতিহাসকে বিকৃত করতে পারবে না। তিনি আরও বলেন, শহীদদের মায়েরা যতক্ষণ সাহসী ভূমিকা পালন করবেন, ততক্ষণ কোনো অপচেষ্টা দিয়ে জুলাইয়ের চেতনাকে ভোলানো সম্ভব নয়।
আলোচনায় বক্তারা আরও উল্লেখ করেন, আয়নাঘরের বিভীষিকা থেকে মুক্তি এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জুলাই বিপ্লবের গুরুত্ব অপরিসীম। এই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
রিপোর্টারের নাম 






















