ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৬৭ ডলার বা ৩ দশমিক ৫১ শতাংশ বেড়ে বর্তমানে ৭৮ দশমিক ৬৮ ডলারে অবস্থান করছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই মূলত এই মূল্যবৃদ্ধি ঘটেছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট পেট্রোলিয়াম সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়। সংঘাত আরও দীর্ঘায়িত হলে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন বৃক্ষরোপণ ও মতবিনিময় সভায়

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

আপডেট সময় : ০৭:১৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬