ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জ্বালানির মূল্যবৃদ্ধি ও হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ

চট্টগ্রামে নেতাকর্মীদের ওপর হামলা, দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

সমাবেশে সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সুফল নিয়ে ক্ষমতায় এসে প্রশাসন সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। মাত্র কয়েক মাসের মাথায় ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক সহিংসতা এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, দেশে ছাত্ররাজনীতির নামে নতুন করে সন্ত্রাস বাড়ছে, যা জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

বক্তারা আরও বলেন, জ্বালানি ও গ্যাসের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপের সৃষ্টি হয়েছে। অবিলম্বে বাক-স্বাধীনতা হরণ ও সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধের দাবি জানান তারা। সমাবেশে শাবিপ্রবি ও জেলা শাখার শীর্ষ নেতারা উপস্থিত থেকে সরকারের প্রতি দ্রুত জনবান্ধব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে জাল টাকা ক্রয়-বিক্রয়ের দায়ে যুবককে ১০ বছরের কারাদণ্ড

জ্বালানির মূল্যবৃদ্ধি ও হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৫৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬