ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের মহাসমাবেশ

গণভোটের রায় দ্রুত কার্যকর করার দাবিতে আগামী শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল গণসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাদ জুমা অনুষ্ঠিতব্য এই সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি সফল করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে এই সমাবেশকে একটি শক্তিশালী গণআন্দোলনে রূপান্তর করা হবে।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ ঘিরে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সারা দেশ থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের এই সমাবেশে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ: শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের মহাসমাবেশ

আপডেট সময় : ০৮:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬